ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

কেউ আমাকে খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি: শবনম ফারিয়া

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ১৮:০৫

অভিনয় জীবনের ১৪ বছরে কখনো কোনো খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও অপপ্রচারেরও কড়া জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের নির্দেশে স্নাতক শেষ না করা পর্যন্ত অভিনয় থেকে দূরে থাকতে হয়।

২০১৫ সালে গ্র্যাজুয়েশন শেষ করে নিয়মিত অভিনয় শুরু করেন। অভিনেত্রী জানান, ২০২০ সালে করোনাভাইরাস মহামারি এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর অভিনয় থেকে বিরতি নেন।

একই সময়ে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে তার ওজন বেড়ে যায়। ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ না করায় তিনি কাজ কমিয়ে দেন। পরে মাস্টার্স সম্পন্ন করে চাকরিতেও যোগ দেন।

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া লেখেন, আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।

তার বিশ্বাস, একজন শিল্পী নিজেই ঠিক করে দেন কে তার ব্যক্তিগত পরিসরে কতটুকু প্রবেশাধিকার পাবে। সে কারণেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বলেও মনে করেন তিনি।

মিডিয়ায় নিজের অবস্থান নিয়েও আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। তিনি বলেন, ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষ তাকে স্নেহ করেন। ২০১৯ সালে তার বিয়ের সময় পুরো অঙ্গন যেন উৎসবমুখর হয়ে উঠেছিল বলেও উল্লেখ করেন তিনি।

শবনম ফারিয়া আরও দাবি করেন, তার সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি রাগী স্বভাবের। তবে অনৈতিক কোনো ঘটনার সঙ্গে তাকে জড়াতে পারবে- এমন প্রমাণ কারও কাছে নেই বলেও মন্তব্য করেন।

অভিনেত্রীর ভাষ্য, তিনি সবসময় পরিচালকদের মাধ্যমেই কাজ করেন। কোনো প্রযোজকের সঙ্গে কাজের বিষয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। তাই এ ধরনের গুঞ্জনেরও কোনো ভিত্তি নেই।

স্ট্যাটাসের শেষাংশে অপপ্রচারকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে ফারিয়া বলেন, কেউ যদি তার নামে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করেন, তবে প্রয়োজন হলে স্ক্রিনশট, কল রেকর্ড প্রকাশের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেবেন। একই সঙ্গে যারা গুজব ছড়াচ্ছেন, তাদের আগে মিডিয়ায় কাজ করা মানুষের কাছ থেকে তার সম্পর্কে জানার পরামর্শ দেন এই অভিনেত্রী।

আমার বার্তা/এমই

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বরাবরই স্টাইল ও ফ্যাশনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বড় পর্দার

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ঢালিউডে প্রায় তিন দশকের ক্যারিয়ার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার। নব্বইয়ের দশকের শেষ ভাগে, ১৯৯৮ সালে

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে: পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর

প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার মালিকের ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে

এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন 

দেশে বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

ছাত্রছাত্রীরা সঠিক নাকি মন্ত্রীর সিদ্ধান্ত! প্রতিকূলতা ডিঙিয়েই গড়তে হবে আগামীর মেধাবী প্রজন্ম

আফ্রিকার বাজার ধরতে উদ্যোক্তাদের মনোযোগ বাড়ানোর আহ্বান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

সবার সঙ্গে পরামর্শ করেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীরা আন্দোলনে, বৈঠকে কর্মকর্তারা: সিদ্ধান্ত বিকেলের মধ্যে

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান