ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন চিত্রগ্রাহক, আহত প্রিয়ন্তী উর্বী

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৬, ১৩:৪২

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকসহ মুখে আঘাত পান তিনি। পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করান এই অভিনেত্রী। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন উর্বী। তবে নাক ভাঙেনি বলে জানিয়েছেন তিনি।

গতকাল শুটিংয়ের এই ভয়ংকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তুলে ধরেছেন প্রিয়ন্তী উর্বী। তিনি জানান, মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটিতে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য ডিওপি বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।

এ সময় বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে উর্বী লেখেন, ‘এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’

তবে এই দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না অভিনেত্রী। তার ভাষ্য, শুটিংয়ে সবাই নিজের কাজ ঠিকভাবেই করছিলেন। এটি ছিল নিছক দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনায় তাকে যে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বাস্তব।

উর্বী আরও জানান, দুর্ঘটনায় তার নাক ভাঙেনি, তবে বেশ ফুলে গেছে। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আঘাত পাওয়ার পরও শুটিংয়ে ফিরে কাজে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

শুটিংয়ে কাজ করা অন্যদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উর্বী। তার কথায়, যত সতর্কতাই অবলম্বন করা হোক না কেন, কখন দুর্ঘটনা ঘটে যায়, তা আগে থেকে বলা যায় না। আলহামদুলিল্লাহ বলে নিজের পোস্ট শেষ করেছেন প্রিয়ন্তী উর্বী।

প্রিয়ন্তী উর্বী ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন। ২০২১ সালে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। এরপর মেজবাউর রহমান সুমনের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে নজর কাড়েন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’, ‘অপলাপ’ ও ‘এই মুহূর্তে’, ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘কালপুরুষ’। এ ছাড়া ‘নীলচক্র’ সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, রোজ রাতে কাঁদতেন নীতি

স্কুলজীবনে বুলিং, চার বছরের প্রেমে শারীরিক ও মানসিক নির্যাতন, আর অভিনয়ের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের

ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট

একই মাসে দুই সিনেমা নিয়ে বড় পর্দায় মৌ খান

নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে

বাংলার মসলিন পরে প্যারিস মাতালেন জাহ্নবী

ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি অনন্য বাংলার মসলিনের শাড়ি পরে বিশ্বমঞ্চে বাংলার তাঁতশিল্প ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব