ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মোদিকে 'টোটাল কিলার' বলে ট্রাম্প জানালেন  'আমি ওরকম নই'!

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১২:৪০

এক বছরেরও বেশি সময় পর নিজেদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসার ঠিক কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি নরেন্দ্র মোদীকে শান্ত, স্থির এবং একজন তুখোড় নেতা হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, Modi may seem very polite, but in reality he is a 'total killer'।

জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের জন্য আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে মোদি সম্পর্কে ট্রাম্প এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের মতে, ট্রাম্পের এই মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা থাকা সত্ত্বেও দুই নেতার ব্যক্তিগত রসায়ন আগের মতোই অটুট রয়েছে।

ধারণা করা হচ্ছে যে, মোদি সম্পর্কে ট্রাম্পের এই উষ্ণ মন্তব্য দুই নেতার সম্পর্কের বরফ গলাতে সাহায্য করতে পারে। ঠিক আগের দিন, মঙ্গলবার, দুই নেতার আলোচনার সময় দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার স্পষ্ট লক্ষণ দেখা গিয়েছিল। এমনকি মোদির চিরাচরিত উষ্ণ আলিঙ্গনের পরিবর্তে তাদের কেবল আনুষ্ঠানিক করমর্দনেই সীমাবদ্ধ থাকতে দেখা যায়।

তবে, বুধবারের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশ্ব নেতাদের সমাবেশে নরেন্দ্র মোদির শান্ত ও স্থির আচরণের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির মতো শান্ত বা স্থির নই, এবং তিনি একজন তুখোড় নেতা। শুধু তার দিকে তাকান।

নরেন্দ্র মোদিকে বর্ণনা করতে ট্রাম্প এই প্রথমবার 'টোটাল কিলার' শব্দটি ব্যবহার করেননি। এর আগেও তিনি মোদির বিচক্ষণ ও কঠিন দর কষাকষির দক্ষতার ইঙ্গিত দিতে এই শব্দটি ব্যবহার করেছিলেন।

এর আগে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি পডকাস্টে ট্রাম্প প্রথমবারের মতো মোদির জন্য এই শব্দটি ব্যবহার করেন। সে সময় তিনি বলেছিলেন, মোদি আমার একজন ভালো বন্ধু। তিনি একজন চমৎকার মানুষ। তিনি খুবই অমায়িক একজন মানুষ, কিন্তু আলোচনার টেবিলে তিনি একজন 'টোটাল কিলার'।

আমার বার্তা /জেএইচ

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ অন্তত তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ-পাকিস্তানে হামাসের কার্যক্রম রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করেছেন, হামাস পাকিস্তান ও বাংলাদেশ—উভয় দেশেই সক্রিয় থাকতে

আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

৯ বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিলেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের এক জেলা আদালত।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সড়ক পরিবহনমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা