ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৭:০২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি হলো–

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

২. যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবে, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।

৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত বা মানসিক চাপে না পড়ে।

এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের দাবি রাখা হয়নি।

আমার বার্তা/এমই

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশাসনিক আদেশে নয়, সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে

এয়ারবাস কেনার আবদার নিয়ে বিমান মন্ত্রণালয়ে প্রভাবশালী রাষ্ট্রদূতরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পার্ক ও খেলার মাঠ উচ্ছেদ

আন্তর্জাতিক মানের পর্যটন গড়ে তুলতে সরকারের বড় উদ্যোগ

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পর্যটনশিল্পকে ঘিরে একটি সমন্বিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১: স্বাস্থ্য অধিদপ্তর

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২: স্বাস্থ্য অধিদপ্তর

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ারবাস কেনার আবদার নিয়ে বিমান মন্ত্রণালয়ে প্রভাবশালী রাষ্ট্রদূতরা

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার

আন্তর্জাতিক মানের পর্যটন গড়ে তুলতে সরকারের বড় উদ্যোগ

আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে দ্বিগুণ বেড়ে ১৩৩: এইচআরএসএস

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

সায়েন্সল্যাব ছেড়ে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

টাকা ধার না পেয়ে গৃহশিক্ষিকাকে দা দিয়ে কোপ, কারাগারে শিক্ষার্থীর মা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ

পরীক্ষা শেষে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের