ই-পেপার বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক নীতিমালার আওতায় আসছে সব ইংলিশ মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১৪:৫১

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। সে লক্ষ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (০৩ জুর) রাজধানীর দ্যা আগা খান একাডেমি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং চিন্তা করতে শিখবে, উদ্ভাবন করতে শিখবে এবং নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ এবং সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

এ সময় তিনি ক্ষুদে শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনার প্রশংসা করেন৷

আমার বার্তা/এমই

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল-কলেজে ক্লাস শুরু রোববার

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শেষ হচ্ছে

অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে,

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষায় অনিয়ম-জালিয়াতির প্রমাণ হলে তা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির তালিকায় সংশোধন এনেছে সরকার। শিক্ষা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম

সাগর-রুনির বিচার নিয়ে হতাশ মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

এক নীতিমালার আওতায় আসছে সব ইংলিশ মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে বৈশ্বিক ফোরামে যোগ দিতে তুরস্কে ঢাবি ভিসি

মিতসুইয়ের সঙ্গে বৈঠকে বিনিয়োগবান্ধব নীতির বার্তা দিল সরকার

দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত

দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান

নওগাঁয় মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম, শিল্পায়নের দাবি চাষিদের

ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের সব পকেট গেট বন্ধের নির্দেশ

পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আমিও দোষ করেছি ডলারও করেছে, তাঁরে ধরেন: সোহেল

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আ.লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি দাবি করেছিলেন হান্নান মাসউদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শীর্ষ দুইয়ে ফ্রান্স-স্পেন, ষষ্ঠ স্থানে ব্রাজিল; আর্জেন্টিনা আরও পরে

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মেসি-রোনালদোর ‘শেষ বিশ্বকাপে’ নজর কাড়তে পারেন যারা

আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী