ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ০৯:০৫
আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক এবং প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন : ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে ৪৭টি রাষ্ট্র। একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্ব সংস্থাটি এই সংহতি প্রকাশ করেছে।

সোমবার (৩০ মার্চ) সুইজারল্যান্ডের জেনিভায় আইএলও সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশবিষয়ক বিশেষ আলোচনায় এসব তথ্য উঠে আসে।

অধিবেশনে জানানো হয়, ২০১৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে (কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮) আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল।

ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ বছর ধরে আইএলও’র প্রবল চাপে ছিল বাংলাদেশ। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রম খাতের সংস্কারে অভাবনীয় অগ্রগতি হওয়ায় সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি বলেন, ‘জনগণ আমাদের সরকারকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। নাগরিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন এবং কর্মসংস্থান সৃষ্টি আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। আমরা আইএলও’র ‘ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা’র সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫’-কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে সংসদীয় কমিটি কাজ করছে। এ ছাড়া ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে শ্রম অধিকার নিশ্চিতে সরকার জোরালো পদক্ষেপ নিচ্ছে।

অধিবেশনে ২২ সদস্যের আরব গ্রুপ এবং ৬ সদস্যের উপসাগরীয় দেশগুলোর গ্রুপসহ মোট ১৯টি রাষ্ট্র বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে। সদস্য দেশগুলো বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত তুলে নেওয়ার জোর দাবি জানায়। তবে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা শ্রম আইন সংশোধনের অগ্রগতির প্রশংসা করলেও রোডম্যাপ পুরোপুরি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মামলাটির পরবর্তী আলোচনা আগামী ২০২৭ সালের মার্চে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

অধিবেশনে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেনিভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আলিমুর রহমান এবং মাদার অব হিউম্যানিটি মুস্তাফিজুর রহমান।

আমার বার্তা/এমই

জর্ডান গমনেচ্ছুদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস

কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়সহ প্রতারণার বেশ কিছু অভিযোগ পে‌য়ে‌ছে জর্ডানের বাংলা‌দেশ দূতাবাস। তারই

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত সৌদি-বাংলাদেশ

বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের সেবার মানকে আরও গতিশীল ও উন্নত করতে সৌদি আরব ও

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির আজ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট

জর্ডান গমনেচ্ছুদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

‘ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আমাদেরই ক্ষতি’

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

মারিয়ম নওয়াজকে কটাক্ষ করায় নাসিম শাহর অর্থ দণ্ড

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা 

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত সৌদি-বাংলাদেশ

ইরানের ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনায় ইরানের অনুমোদন

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন

৩১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা