ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

জর্ডান গমনেচ্ছুদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস

আমার বার্তা অনলাইন
৩১ মার্চ ২০২৬, ১১:৫২

কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়সহ প্রতারণার বেশ কিছু অভিযোগ পে‌য়ে‌ছে জর্ডানের বাংলা‌দেশ দূতাবাস। তারই প্রেক্ষাপ‌টে জর্ডানে কো‌নো কোম্পানির ভিসায় যে‌তে আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে ব‌লে সতর্ক ক‌রে‌ছে দূতাবাস।

স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) আম্মা‌নের বাংলা‌দেশ দূতাবাস এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি‌তে সংশ্লিষ্ট সবার স্বার্থ সংরক্ষণ এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি হতে রক্ষায় বেশ কিছু বিষ‌য়ে দৃষ্টি আকর্ষণ করছে।

ভুয়া নিয়োগপত্র ও জাল কাগজপত্র বিষয়ে সতর্কতা : দূতাবাস সাম্প্রতিক সময়ে অনেকের কাছ থেকে অভিযোগ পেয়েছে যে, একাধিক চক্র জর্ডানের কয়েকটি স্বনামধন্য নিয়োগকারী প্রতিষ্ঠান/কোম্পানির নাম, লেটারহেড, সরকারি সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র/ভিসা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত ও এগুলো দেখিয়ে জর্ডান আগমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করছে।

শূন্য অভিবাসন ব্যয় : জর্ডানে কর্মী নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ও সরকারি বিধিবিধান অনুযায়ী ভিসা, ওয়ার্ক পারমিট, বিমান টিকিটসহ আনুষঙ্গিক খরচ সংশ্লিষ্ট জর্ডানীয় নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক বহন করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি, দালাল বা রিক্রুটমেন্ট এজেন্ট যদি ওয়ার্ক ভিসা বা নিয়োগপত্র প্রদানের বিনিময়ে কোনোরূপ অর্থ দাবি করেন, তা নিঃসন্দেহে প্রতারণামূলক কার্যক্রম। এরূপ ক্ষেত্রে কোনো অর্থ প্রদান থেকে বিরত থাকুন।

বেতন ও কর্মশর্ত বিষয়ে সতর্কতা : জর্ডানে নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ ভিসা, ওয়ার্ক পারমিট, বিমান টিকিটসহ আনুষঙ্গিক খরচ বহন করে থাকে বিধায় বেতন ও অন্যান্য সুবিধাসমূহ সে অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। অস্বাভাবিক বা অবিশ্বাস্যরকম উচ্চ বেতনের আশ্বাস দিয়ে যদি কোনো পক্ষ অর্থ দাবি করে, তা প্রাথমিকভাবেই প্রতারণামূলক হিসেবে বিবেচনা করবেন।

ফ্রি ভিসার প্রলোভন : প্রলোভনে পড়ে তথাকথিত ফ্রি ভিসায় জর্ডানে এলে বৈধ কর্মসংস্থান পাওয়া অত্যন্ত কঠিন। জর্ডানে হাতেগোনা কয়েকটি নির্দিষ্ট পেশায় বিদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। ওয়ার্ক পারমিট করা না হলে এদেশে আসার মাত্র ১৫ দিন পরেই সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবেন এবং দেশে ফেরত পাঠানোসহ গ্রেপ্তার ও শাস্তির সম্মুখীন হতে পারেন।

নিয়োগপত্র/ভিসা যাচাইকরণ : কোনো নিয়োগপত্র, ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে সন্দেহ হলে এবং যাচাইয়ের প্রয়োজন মনে করলে দূতাবাসের সাথে যোগাযোগ করুন। যাচাইয়ের জন্য নিয়োগপত্র, ভিসা বা ওয়ার্ক পারমিটের কপি বা ছবি তুলে এবং কোথা থেকে পেয়েছেন তার বিস্তারিত উল্লেখ করে ইমেইল করুন : mission.amman@mofa.gov.bd

প্রতারণার শিকার হলে করণীয় : প্রতারণার শিকার হলে অতিসত্বর স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন। বাংলাদেশ দূতাবাস জর্ডান প্রবাসী এবং জর্ডান আগমনে ইচ্ছুক সব বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আমার বার্তা/জেএইচ

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

বাংলাদেশে টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে।

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত সৌদি-বাংলাদেশ

বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের সেবার মানকে আরও গতিশীল ও উন্নত করতে সৌদি আরব ও

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির আজ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরখাস্ত প্রত্যাহার করতে যমুনা অয়েল কর্তৃপক্ষকে সিবিএ নেতা এয়াকুবের অব্যাহত চাপ

ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী

‘যুদ্ধের এক মাসে তেল-গ্যাসে ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে’

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট

জর্ডান গমনেচ্ছুদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

‘ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আমাদেরই ক্ষতি’

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

মারিয়ম নওয়াজকে কটাক্ষ করায় নাসিম শাহর অর্থ দণ্ড

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা 

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত সৌদি-বাংলাদেশ

ইরানের ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনায় ইরানের অনুমোদন