ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে গভীর রাতে বাসে দুর্বৃত্তের আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৬, ১০:২৫

ফরিদপুরে গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন।

স্থানীয় ও পরিবহন শ্রমিকরা জানান, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এসময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনের ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ও সদরের ভাড়ারিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

বায়েজিদ বোস্তামী থানার আলমগীর সড়কের বৈদ্য মন্দির এলাকায় বাবার দোকানের মাত্র তিন হাজার টাকা পাওনা

ভাইরাল ভিডিওতে অস্ত্রের মহড়া, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সারিবদ্ধভাবে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার ঘটনায় কিশোর

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে হারিয়ে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

চট্টগ্রামের পাঁচটি যুব সংগঠনকে পেছনে ফেলে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস: একা থাকা মানেই অসম্পূর্ণ জীবন নয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

ভাইরাল ভিডিওতে অস্ত্রের মহড়া, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে হারিয়ে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে চায় বাংলাদেশ

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের