ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১০:৪৯

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।

ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এজন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

খাদ্যপণ্যের দাম কমায় বিগত আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি

রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ

বাংলাদেশ আগামী মাসের শুরুতেই তার নগদ বা কাগুজে মুদ্রাবিহীন আর্থিক লেনেদেনের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতে সৃষ্ট চাপ মোকাবিলা এবং বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের ডলারের দাম বাড়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হলেও দেশটির দুর্বল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচিত

তাজমীন ভুল সময়ে কেন উঠেছিলেন বাসে  

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি