ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১৩:১২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেই হবে না, তাদের আত্মবিশ্বাস, যোগাযোগদক্ষতা ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। বিশেষ করে গ্রামীণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের ক্ষমতায়নে তাদের পরিবারকে সম্পৃক্ত করে কর্মপরিকল্পনা নিতে হবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘হার স্কিলস, হার ফিউচার’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের দক্ষতা উন্নয়নের কর্মসূচি তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। একজন নারীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। পরিবারকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে নারীর ব্যক্তিগত সক্ষমতা ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথ আরও সহজ হবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নকে শুধু একটি সাধারণ ধারণা হিসেবে না দেখে ব্যক্তিগত, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো আলাদাভাবে চিহ্নিত করে সমন্বিত কর্মসূচি নিতে হবে। একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আগে তার আত্মবিশ্বাস, নিজের অধিকার সম্পর্কে ধারণা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করাও জরুরি।

যোগাযোগদক্ষতার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, নিজের দক্ষতা ও সম্ভাবনা অন্যের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারা গুরুত্বপূর্ণ। একজন নারী তার কাজ, পণ্য বা সেবার গুণাগুণ কার্যকরভাবে উপস্থাপন করতে পারলে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বাড়ে। এ কারণে নারীদের দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে যোগাযোগদক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

বাল্যবিয়ে প্রতিরোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সামাজিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক ক্ষেত্রে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবারগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করতে হবে। মেয়েদের শিক্ষা, দক্ষতা অর্জন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়ানো গেলে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান দীপা শঙ্কর। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তী প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানোয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

মালয়েশিয়ার ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাননীয় রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে রোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচিত

তাজমীন ভুল সময়ে কেন উঠেছিলেন বাসে  

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি