ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১৩:১১

অকাট্য প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায় না। কেননা নির্দোষ ব্যক্তিও পুলিশি হয়রানি এড়াতে পালিয়ে থাকতে পারে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ রায় প্রকাশিত হয়েছে।

ঘুষ ও দুর্নীতির অভিযোগে নিম্ন আদালতে ৩ বছরের দণ্ডপ্রাপ্ত ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক রেকর্ড কিপার নীল বরণ ত্রিপুরাকে খালাস দিয়ে এ রায়ে দিয়েছেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, দাপ্তরিক রেকর্ডে অনিয়ম বা ভুয়া নোটিশ ইস্যুর ঘটনা আসামির বিরুদ্ধে গভীর সন্দেহ সৃষ্টি করতে পারে, তবে আইনি মানদণ্ড অনুযায়ী গুরুতর সন্দেহ কখনোই সন্দেহাতীত প্রমাণের স্থলাভিষিক্ত হতে পারে না।

মামলার নথিসূত্রে জানা যায়, আসামি নীল বরণ ত্রিপুরা ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জের ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসে রেকর্ড কিপার হিসেবে দায়িত্ব পালন করেন । পরে তিনি বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসে বদলি হন। দায়িত্ব পালনকালে তিনি কর্মকর্তা ও সহকারী সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষর জাল করে ভুয়া আপিল নম্বর, নোটিশ ও রসিদ ইস্যু করেন। এছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন—এমন অভিযোগে ২০১০ সালের ১৪ এপ্রিল ছাতক থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে ২০২২ সালের ৩০ মার্চ সিলেটের বিশেষ জজ আদালত আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৬৯ হাজার টাকা জরিমানা করেন।

রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের পর গত ১৪ সেপ্টেম্বর তিনি খালাস পান। রায়ে আদালত বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা আসামির বিরুদ্ধে ঘুষ লেনদেনের দাবি করলেও আদালতে অর্থদেওয়ার সুনির্দিষ্ট তারিখ, সময়, স্থান বা অর্থের সঠিক পরিমাণ প্রমাণ করতে পারেননি। এছাড়া এজাহারে উল্লিখিত অভিযোগের সঙ্গে আদালতে দেওয়া মৌখিক সাক্ষ্যের অসঙ্গতি রয়েছে। মূল সাক্ষীকে আদালতে পরীক্ষা করা হয়নি। মূল সাক্ষীকে বাদ দিয়ে তদন্ত কর্মকর্তার মাধ্যমে শোনা কথা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না বলে জানান আদালত।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

ঢাকার শাহজালাল বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা

পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না: আখতারুজ্জামান

আদালতে প্রিজনভ্যান থেকে নামানোর সময় হেলমেট পরানো নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ

এক দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে ‘রোল মডেল’ বার কাউন্সিল

মানসম্মত পরীক্ষার মাধ্যমে আইনজীবী তালিকাভুক্তি, পেশাগত অসদাচরণের জন্য নিজেদের ট্রাইব্যুনালে বিচার ও মৃত্যু পরবর্তী আর্থিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচিত

তাজমীন ভুল সময়ে কেন উঠেছিলেন বাসে  

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি