ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১০:৪২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি ও নিরাপত্তা যাচাইয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। রোববার (১১ অক্টোবর) শুরু হওয়া এ পরিদর্শনে ইউনিট-১-এর কারিগরি সক্ষমতা, পরিচালনাগত প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়।

রূপপুর পারমাণবিক পরিচালনাকারী এনপিসিবিএল রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।

এনপিসিবিএল’র উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, এ উপলক্ষে সকালে রূপপুর প্রকল্পের প্রশিক্ষণকেন্দ্রের মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এসময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান, সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ, বিশেষজ্ঞ এবং ভিও-সেফটির বিশেষজ্ঞরা অংশ নেন।

পরিদর্শনকালে ইউনিট-১-এর বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় যাচাই করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যকারিতা, প্রয়োজনীয় নথিপত্র, পরিচালনাগত প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থার বাস্তবায়ন পর্যালোচনা করা হবে।

১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ পরিদর্শন চলবে। পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়গুলো মূল্যায়ন করা হবে। এরপর পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে রোববার বিকেল ৩টা ৩৪ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সফলভাবে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করে। এর মধ্য দিয়ে ইউনিটটিতে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়। এখন বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থার এই পরিদর্শনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এমডি ড. জায়েদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং বা চালুকরণ কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব পরীক্ষা, পরিদর্শন ও পরবর্তী কার্যক্রম অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করা হবে।

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানোয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

মালয়েশিয়ার ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাননীয় রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু প্রশিক্ষণ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচিত

তাজমীন ভুল সময়ে কেন উঠেছিলেন বাসে  

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি