ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১১:১৭

অ্যানফিল্ডে লিভারপুল সমর্থকদের মুখোমুখি হওয়ার সময় ম্যানচেস্টার সিটির সমর্থকরা আকাশে শত শত বাতাস ভরা কলা ওড়ান।

২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ক্লাবের আবুধাবির মালিকরা নিয়মতান্ত্রিকভাবে আর্থিক নিয়ম লঙ্ঘন করেছেন বলে একটি স্বাধীন কমিশন রায় দেওয়ার পর প্রিমিয়ার লিগে সিটির এটিই ছিল প্রথম ম্যাচ। ক্লাবটি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তাদের অবস্থানকে সমর্থন করার মতো অকাট্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছে।

সিটির গত এক দশকের প্রধান প্রতিদ্বন্দ্বী লিভারপুলের প্রতিক্রিয়া ছিল বেশ আক্রমণাত্মক। খেলার শুরুর দিকে সিটির খেলোয়াড়রা বল স্পর্শ করলেই তাদের তীব্রভাবে দুয়ো দেওয়া হয়।

খেলা শুরুর আগে সিটি সমর্থকরা তাদের খেলোয়াড়দের হাততালি দিয়ে সাধুবাদ জানান এবং বিশাল আকৃতির কলা ওড়ান। এটি আশির দশকের শেষের দিকের একটি ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রচেষ্টা, যখন ইংরেজ ফুটবলের এক কঠিন সময়ে সমর্থকরা ম্যাচে কলা ও অন্যান্য বাতাস ভরা জিনিসপত্র নিয়ে আসতেন।

এই ধারণাটি ‘১৮৯৪’ নামক সমর্থক গোষ্ঠী দ্বারা প্রচারিত হয়েছিল এবং এটি ফুটবল কর্তৃপক্ষের সাথে সংঘাতের মাঝে খেলায় আনন্দ ফিরিয়ে আনার একটি ইঙ্গিত। গত সপ্তাহে গোষ্ঠীটি টুইট করেছিল, ‘বার্তাটি হলো—এই ভক্তরা সবসময় একটি রোলারকোস্টারের মধ্য দিয়ে গেছে।’

গোপন তহবিল স্কিম ব্যবহার করে ৯০ কোটি পাউন্ড রাজস্ব বাড়িয়ে দেখানোর জন্য সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে লিভারপুল রানার্সআপ হয়েছিল এবং রোববারের প্রিমিয়ার লিগের ম্যাচের সময় সমর্থকরা সিটির প্রতি তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

স্টেডিয়ামের বাইরে, মার্চেন্ডাইজ বিক্রেতারা এমন পতাকা এবং স্কার্ফ বিক্রি করেছেন যাতে ম্যানসিটির খেলোয়াড়দের ছবির সাথে ‘দোষী’ এবং ‘প্রতারক’ শব্দগুলো লেখা ছিল। অন্যদিকে, নির্ধারিত বিকেল সাড়ে চারটার কিক-অফের প্রায় দেড় ঘণ্টা আগে লিভারপুল সমর্থকরা টিম বাসকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন।

ম্যানচেস্টার সিটি ‘নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে’ এবং ক্লাবটি প্রতারক—এমন নানা গান গাওয়া হয়। শৃঙ্খলা বজায় রাখতে মার্সিসাইড পুলিশ ড্রোন ওড়ায় এবং মাঠের চারপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়িয়ে দেয়। লিভারপুলের টিম বাসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পৌঁছালেও সিটির দুটি কোচ ভিড় এড়াতে তুলনামূলক শান্ত ও বিকল্প রুট ব্যবহার করে স্টেডিয়ামে পৌঁছায়।

তবে স্টেডিয়ামের ভেতরে খেলোয়াড়েরা মাঠে নামার সাথে সাথেই দর্শকদের দুয়োর মুখে পড়েন। এছাড়া মাঠের এক কোণে স্বাগতিক সমর্থকরা একটি ব্যানার প্রদর্শন করেন যাতে লেখা ছিল—‘সমর্থকদের একটি প্রজন্মকে প্রতারিত করা হয়েছে।’

কেন ম্যানসিটি বাতাস ভরা কলা এনেছিল?

১৯৮৭-৮৮ মৌসুমে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পর থেকে বাতাস ভরা কলা সিটির প্রতীক হয়ে উঠেছে। ঠিক কী কারণে এই কলা ওড়ানো হয়, তা নিয়ে তর্কবিতর্ক রয়েছে। কিন্তু অনেকের দাবি, এর পেছনে সাবেক স্ট্রাইকার ইমরে ভারাদির অবদান আছে।

সমর্থকরা তাকে ‘ইমরে বানানা’ ডাকনাম দেয় এবং এটি স্লোগানে পরিণত হয়েছিল। পরে এক ভক্ত বাতাস ভরা কলা মাঠে নিয়ে আসেন এবং অদ্ভুতভাবে ৮০-৯০ এর দশকে সিটির ম্যাচে ঐতিহ্য হিসেবে ঢুকে যায়।

লিভারপুল ম্যাচের আগে ভক্তদের কাছে কলা বিক্রি করা দান্তে ফ্রেন্ড বলেছেন, ‘কেবল একজনই তাকে ইমরে বানানা নাম দিয়েছিল। তার নাম ছিল ফ্রাঙ্ক নিউটন, পরের ম্যাচে তিনি বাতাস ভরা কলা আনেন মাঠে। তারপর থেকে সবাই এটা আনতে শুরু করেছিল।’

ফুটবলে যখন গ্যালারিতে সহিংসতা ঢুকে গিয়েছিল, তখন এটা ওই ধরনের শত্রুভাবাপন্ন পরিবেশে কিছুটা মজার খোরাক জুগিয়েছিল। ফ্রেন্ড ব্যাখ্যা দিলেন, ‘তারা মারামারিতে আগ্রহী ছিল না। বেশিরভাগ ভক্ত হাসাহাসি করছিলেন। আমরা ধস দেখেছিলাম, নেমেছিলাম দ্বিতীয় বিভাগে।’

তিনি বলে গেলেন, ‘আমার মনে হয়, মাঝে মাঝে, যখন এটা ক্লাবের উদ্যোগে নয় বরং ভক্তদের উদ্যোগে হয়, তখন (কলা ফিরিয়ে আনা) বেশ ভালো একটা ব্যাপার হতে পারে। বেশ মজার হবে।’ মূলত প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটিকে সমর্থন দিতেই এই বাতাসে ভরা কলা এনেছিলেন সমর্থকরা।

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তির

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের

হাসান মাহমুদের হ্যাটট্রিক, ১ রানে ৪ উইকেট হারালো আফগানিস্তান

আবুধাবি টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজিটা খুব বড় নয়। ৩৪৬ রানে অলআউট হয়েছে টাইগাররা। জবাবটা

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ খেলতে গিয়ে ন্যূনতম লড়াইও করতে পারছে না বাংলাদেশ নারী দল। সিরিজের

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

আইভরি কোস্টের তারকা ইয়ান দিওমান্দে শনিবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবার গোল পেলেন। লা লিগার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

সৌদি আরব ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে জারি ১৩৩ ধারার মানে কী, 

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, ঘেরাও করে রেখেছে পুলিশ  

মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচিত

তাজমীন ভুল সময়ে কেন উঠেছিলেন বাসে  

স্থগিত বাংলাদেশ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট 

চট্টগ্রাম বিআরটিএ প্রশিক্ষণকেন্দ্রে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা ছাড়াই ‘চালক’ বানানোর কারসাজি, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা

১৩ মাসে এতিম নাঈমের হাফেজ হওয়ার গৌরব

দেশে ফিরলেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বজয়ী হাফেজ ইহতেশামকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি