ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পলক-ইব্রাহিমের বিচ্ছেদ

মোঃ আবু সাঈদ
৩০ অক্টোবর ২০২৬, ১৯:১৪

বলিউড অভিনেত্রী পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের সম্পর্কে ভাঙনের খবর সামনে এসেছে। তিন বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর তারা আলাদা হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি দুজনের কেউই।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সম্পর্কের ইতি টেনেছেন পলক ও ইব্রাহিম। সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটি ইব্রাহিম নিয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। বিচ্ছেদের পর দুজনই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে চান।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পলক ও ইব্রাহিমকে নিয়ে একসঙ্গে কিছু শুটিংয়ের পরিকল্পনা ছিল। তবে সেগুলোর কয়েকটি বাতিল করা হয়েছে, বাকিগুলো আপাতত স্থগিত রয়েছে। বিচ্ছেদের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে।

ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তারা।

২০২২ সালে প্রথমবার পলক ও ইব্রাহিমকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দুজনকে একসঙ্গে দেখার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন অনুষ্ঠান ও ছুটিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে কখনোই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারা।

পলক ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে।

বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে

ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে

ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড

ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস: একা থাকা মানেই অসম্পূর্ণ জীবন নয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

ভাইরাল ভিডিওতে অস্ত্রের মহড়া, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে হারিয়ে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে চায় বাংলাদেশ

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের