ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গুলশানে পরীমনির ওপর হামলা

মোঃ আবু সাঈদ
০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫

মধ্যরাতে গুলশানে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তার গাড়ি ভাংচুর করা হয়েছে এবং চালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান পরীমনি। তিনি বলেন, রোববার দিবাগত রাত ১টার দিকে গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে তার গাড়ি ঘিরে ফেলে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির গ্লাস ভাংচুর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার গাড়ি ভাংচুর করা হয়েছে, আসলে দেশটা কার হাতে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তিনি এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

পরীমনি বলেন, কিছু গণমাধ্যমের 'ইয়েলো জার্নালিজম' এর শিকার হয়ে তিনি বারবার হেনস্তার মুখে পড়ছেন। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গুলশানের ওই এলাকায় রাতের বেলা তার সাদা গাড়িকে ঘিরে শত শত মানুষ জড়ো হয়েছে। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে

ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে

ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড

ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস: একা থাকা মানেই অসম্পূর্ণ জীবন নয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

ভাইরাল ভিডিওতে অস্ত্রের মহড়া, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে হারিয়ে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে চায় বাংলাদেশ

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের