ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯

নিত্যপণ্যের বাজারে এখন মাছের দাম যেন সাধারণ ভোক্তার নাগালের বাইরে। ইলিশ, চিংড়ি, পাবদা, রুই, কাতলা থেকে শুরু করে পাঙ্গাশ কিংবা তেলাপিয়া, প্রতিটি মাছের দরই বাড়তি। ভোক্তারা বলছেন, প্রতিদিনের খাবারের তালিকা থেকে মাছ বাদ পড়ার উপক্রম হয়েছে।

বাজারে আসা কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, ‘বাজারে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে কেনার মতো কোনো মাছ নেই। মাছের দাম আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’

যাত্রাবাড়ীর এই পাইকারি আড়ত থেকে ঢাকার বিভিন্ন বাজারে মাছ সরবরাহ হয়। সরবরাহে ঘাটতি এবং পরিবহন খরচসহ নানা কারণে মাছের দাম এখন বাড়তি বলে জানান পাইকাররা।

দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতারা বলেন, ‘জেলেদের মাছ ধরার কাজে ডিজেল খরচ হয়। এরপর মাছ পরিবহনের ট্রাকেও ডিজেল খরচ রয়েছে। সব মিলিয়ে এসব খরচের কারণে মাছের দাম কিছুটা বেড়ে যায়। অন্যদিকে, সরবরাহের ক্ষেত্রে বাইরের দেশ থেকে মাছ আমদানি বন্ধ রয়েছে।’

পাইকারি থেকে খুচরা পর্যায়ে আসতে মাছের দাম অনেকটা বেড়ে যায়। কেজিতে পার্থক্য দাঁড়ায় ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আবার রাজধানীর বিভিন্ন এলাকাভেদেও দাম ওঠানামা করে। খুচরা ব্যবসায়ীদের দাবি, মাছের সরবরাহ কম হওয়ার কারণে দাম এখন বাড়তি।

তারা আরও বলেন, ‘নদীর মাছের দাম আমরা বেশি ওঠানামা করতে দেখি। তবে চাষের মাছের দাম খুব একটা ওঠানামা করে না। মাছের আমদানি বেশি হলে দাম কম থাকে।’

সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন বাড়াতে গিয়ে খামারিদের ব্যয় বেড়েছে। বিশেষ করে মাছের খাদ্য বা ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, দিন দিন উন্মুক্ত জলাশয় কমায় দেশি প্রজাতির মাছের পরিমাণ কিছুটা কমতির দিকে।

এদিকে মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য পরিচালক মো. মোতালেব হোসেন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে মাছের কোনো ঘাটতি নেই। তবে মাছের দাম কিছুটা বেশি হতে পারে। প্রস্তুত মাছের দাম নির্ভর করে এর উপকরণগুলোর দামের ওপর। মাছের খাবার তৈরির জন্য বিদেশ থেকে অনেক উপকরণ আমদানি করতে হয়। ফিড মিলে মাছের খাবার তৈরিতে ব্যবহৃত এসব উপকরণের দামও অনেক বেশি। এছাড়া জলাভূমির পরিমাণ কমে গেছে। দূষণের কারণেও মাছের উৎপাদন কমে গেছে।’

ভোক্তা সংগঠন ক্যাব বলছে—বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লাভের মানসিকতাই মাছের দাম এভাবে বাড়িয়ে রাখছে।

তবে ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘ব্যবসায়ীরা দাদন দিয়ে আগেই মাছ কিনে নিচ্ছেন। এর পেছনে তাদের এক ধরনের কারসাজি রয়েছে। খুচরা বিক্রেতা কিংবা পাইকারি ব্যবসায়ীদের কাছে মাছ কেনাবেচার কোনো রসিদ নেই। তারা কী দামে মাছ কিনছেন এবং কী দামে বিক্রি করছেন, তারও কোনো রেকর্ড নেই। ফলে তারা ইচ্ছামতো মুনাফা করছেন।’

সাম্প্রতিক বছরগুলোতে দেশে মাছের উৎপাদন বাড়ছে। সরকারি পরিসংখ্যানমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মাছের উৎপাদন হয়েছে ৫১ লাখ মেট্রিক টনেরও বেশি।

আমদানি ব্যয় বাড়ছে, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর)

শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও পুরোপুরি ফেরেনি স্বস্তি

শীতের সবজিতে ধীরে ধীরে ভরে উঠছে রাজধানীর বাজার। বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম)

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল