ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৬, ১১:৪৫

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কারখানার মালিকরা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলমান শ্রম অসন্তোষ ও শিল্পকারখানার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদ নষ্টের ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থানে যেতে পারে। এমন পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের পাশাপাশি মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে পারবেন। এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাবেন না।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি কারখানায় বিশৃঙ্খলা অব্যাহত থাকতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। গতকাল সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাহমুদ হাসান খান বলেন, ‘মজুরি বোর্ডের সভায় আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।’

বিজিএমইএ সভাপতি আরও বলেন, মালিকপক্ষ মজুরি নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার পাশাপাশি কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে তা মেনে নেওয়া সম্ভব নয়। আলোচনার পরিবেশ বজায় রাখতে হলে শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও শৃঙ্খলাও নিশ্চিত করতে হবে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় বিভিন্ন কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটানোর ঘটনাও ঘটেছে।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ড গঠনের পর ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ পরবর্তী সভায় তাদের প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছে।

তবে মজুরি বোর্ড গঠন ও আলোচনা শুরু হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। অনেক শ্রমিক এখনো কাজে যোগ না দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে কারখানায় ভাঙচুর, সম্পদের ক্ষতিসাধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এতে শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ার পাশাপাশি কারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

বিজিএমইএর লোগো

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।

এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কারখানার মালিকরা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলমান শ্রম অসন্তোষ ও শিল্পকারখানার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদ নষ্টের ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থানে যেতে পারে। এমন পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের পাশাপাশি মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে পারবেন। এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাবেন না।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি কারখানায় বিশৃঙ্খলা অব্যাহত থাকতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। গতকাল সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাহমুদ হাসান খান বলেন, ‘মজুরি বোর্ডের সভায় আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।’

বিজিএমইএ সভাপতি আরও বলেন, মালিকপক্ষ মজুরি নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার পাশাপাশি কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে তা মেনে নেওয়া সম্ভব নয়। আলোচনার পরিবেশ বজায় রাখতে হলে শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও শৃঙ্খলাও নিশ্চিত করতে হবে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় বিভিন্ন কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটানোর ঘটনাও ঘটেছে।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ড গঠনের পর ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ পরবর্তী সভায় তাদের প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছে।

তবে মজুরি বোর্ড গঠন ও আলোচনা শুরু হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। অনেক শ্রমিক এখনো কাজে যোগ না দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে কারখানায় ভাঙচুর, সম্পদের ক্ষতিসাধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এতে শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ার পাশাপাশি কারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

আমদানি ব্যয় বাড়ছে, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর)

শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও পুরোপুরি ফেরেনি স্বস্তি

শীতের সবজিতে ধীরে ধীরে ভরে উঠছে রাজধানীর বাজার। বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম)

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল