ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে দাওয়াত-বার্তা

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬

বিয়ে, জন্মদিন কিংবা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করছেন? অতিথিদের মধ্যে কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলেও এবার তাকে সহজেই পাঠাতে পারবেন আমন্ত্রণ। নতুন একটি আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইভেন্টে এমন সুবিধা যুক্ত করছে মেটা। এতে আমন্ত্রণের লিংক পেয়েই যে কেউ নিজের ফোনের ব্রাউজারে অনুষ্ঠানের বিস্তারিত দেখতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না খুলেও জানাতে পারবেন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ইভেন্টসের এই পরিবর্তনের কথা জানিয়েছে মেটা। নতুন সুবিধার ফলে শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যেই আমন্ত্রণ পাঠানোর সীমাবদ্ধতা থাকছে না। বরং অ্যাপটি ব্যবহার করেন না, এমন ব্যক্তিদেরও অনুষ্ঠানের অতিথি হিসেবে যুক্ত করা যাবে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই জানানো যাবে উপস্থিতি

নতুন ফিচারটির সবচেয়ে বড় সুবিধা হলো, আমন্ত্রণ পাওয়া ব্যক্তির ফোনে হোয়াটসঅ্যাপ থাকা বাধ্যতামূলক নয়। আয়োজক প্রথমে হোয়াটসঅ্যাপে একটি ইভেন্ট তৈরি করবেন। সেখানে অনুষ্ঠানের প্রয়োজনীয় তথ্য ও কভার ছবি যুক্ত করে একটি ইনভিটেশন লিংক তৈরি করা যাবে। এরপর সেই লিংক অন্য যে কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো যাবে।

আমন্ত্রণ পাওয়া ব্যক্তি লিংকটি নিজের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে খুললেই অনুষ্ঠানের বিস্তারিত দেখতে পারবেন। পাশাপাশি তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সেটিও জানাতে পারবেন। এই প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।

ইভেন্ট পরিচালনায় আসছে আলাদা সেকশন

ইভেন্ট ব্যবস্থাপনাকে আরও সহজ করতে হোয়াটসঅ্যাপে ইভেন্টস হোম নামে আলাদা একটি বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেটিংসের মধ্যে থাকা এই সেকশনে ব্যবহারকারীরা নিজেদের তৈরি করা এবং অন্যদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণ দেখতে পারবেন। পুরোনো ও আসন্ন অনুষ্ঠানগুলোর তথ্যও সেখানে পাওয়া যাবে।

এই বিভাগ থেকেই আয়োজকেরা নতুন আমন্ত্রণ তৈরি করতে, অতিথিদের উত্তর দেখতে এবং প্রয়োজন অনুযায়ী রিমাইন্ডার পাঠাতে পারবেন। ফলে কে অনুষ্ঠানে আসছেন, আর কে আসতে পারছেন না, তা আলাদা করে হিসাব রাখাও সহজ হবে।

থাকছে প্লাস-ওয়ান সুবিধাও

নতুন আপডেটে প্লাস-ওয়ান নামে আরেকটি সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা জানাতে পারবেন, তারা নিজের সঙ্গে আরও একজনকে নিয়ে আসবেন কি না। বিয়ে বা পার্টির মতো অনুষ্ঠানে অতিথির সংখ্যা আগে থেকে বুঝতে এই সুবিধা কাজে আসবে।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কী ব্যবস্থা?

নতুন ফিচারে গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার দাবি, আয়োজকের অপরিচিত অতিথিরা তার ফোন নম্বর দেখতে পারবেন না। আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়া যারা আমন্ত্রণের লিংক খুলবেন, তারা আরএসভিপি-এর মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার পরই অনুষ্ঠানের ঠিকানা দেখতে পারবেন।

এছাড়া ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। নতুন ইভেন্ট শেয়ারিং সুবিধার কারণে ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আসবে না বলে জানিয়েছে সংস্থাটি।

কবে পাওয়া যাবে নতুন ফিচার?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে নতুন সুবিধাগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে ফিচারটি নাও পেতে পারেন। এই আপডেট চালু হলে বিয়ে, জন্মদিন, পার্টি কিংবা পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো আরও সহজ হবে। বিশেষ করে যাদের পরিচিতদের অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের জন্য নতুন সুবিধাটি বেশ কার্যকর হতে পারে।

বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। এতে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ক্যানসার, অ্যালঝাইমার, হৃদরোগ-এমন কিছু রোগ রয়েছে, যেগুলোর চিকিৎসা খুঁজতে বছরের পর বছর ধরে গবেষণা করছেন

গুগল মিটের যে সুবিধাগুলো অনেকেই জানেন না

সাধারণ ব্যবহারকারীদের কাছে গুগল মিট ও জুমকে প্রায় একই ধরনের অ্যাপ মনে হতে পারে। দুটি

ইউটিউবের নেভিগেশন বারে নতুন পরিবর্তনে বিরক্ত ব্যবহারকারীরা

ইউটিউবে এমন কিছু পরিবর্তন প্রায়ই দেখা যায়, যা ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ভিডিও দেখার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল