ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নগ্ন হয়ে বিজ্ঞাপন, তুমুল বিতর্কে সিডনি সুইনি

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১০
সংগৃহীত ছবি

খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় ভিন্নধর্মী লুকে হাজির হয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। বিজ্ঞাপনে তাকে নগ্ন অবস্থায় দেখা গেছে।

শরীরের বিভিন্ন অংশ ফুটবল, বাস্কেটবল ও হকি স্টিকের মতো খেলাধুলার সরঞ্জাম দিয়ে আড়াল করেই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপনটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ অভিযোগ করেছেন, এতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে সমালোচনার সরাসরি জবাব দেননি সিডনি।

বরং ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

সম্প্রতি একটি ক্রীড়াভিত্তিক বাজি প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে দেখা যায় সিডনিকে। প্রতিষ্ঠানটির বার্তা-রাজনীতি, তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা গসিপ নয়, তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু শুধুই খেলাধুলা। সেই ভাবনাকে সামনে রেখেই নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী প্রচারণার কৌশল।

বিজ্ঞাপনে সিডনির শরীরের বিভিন্ন অংশ খেলার সরঞ্জাম দিয়ে সতর্কতার সঙ্গে আড়াল করে উপস্থাপন করা হয়। প্রকাশের পরপরই তা নজর কাড়ে অনুরাগীদের। একই সঙ্গে অভিনেত্রীকে এমনভাবে উপস্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিজ্ঞাপনটিকে অরুচিকর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। এক সমালোচকের ভাষ্য, এ ধরনের উপস্থাপনার কারণেই খেলাধুলার জগতে নারীরা যথাযথ গুরুত্ব পান না।

যদিও সমালোচনার বিপরীতে সিডনির পক্ষেও অবস্থান নিয়েছেন অনেক ভক্ত।

এই প্রচারণায় শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না সিডনি। নোভিগের একজন অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন তিনি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দাবি, সিডনির ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে নানা ধরনের গুঞ্জন ও বাজির বাজার তৈরি হয়েছিল, যা অভিনেত্রীকে অস্বস্তিতে ফেলেছিল। তাদের প্রতিষ্ঠান শুধু খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আর এই কারণেই সিডনি তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি তার।

বিতর্কের মধ্যেই গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিজ্ঞাপনের ছবির পাশাপাশি বিশ্বের কয়েকজন জনপ্রিয় খেলোয়াড়ের ছবিও শেয়ার করেছেন সিডনি। তবে বিজ্ঞাপনটি নিয়ে চলমান সমালোচনা কিংবা বিতর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

এই পোস্টগুলোর মাধ্যমে অভিনেত্রী হয়তো বোঝাতে চেয়েছেন, খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে নগ্নতা নতুন কোনো বিষয় নয়। তবে তিনি কোথাও সরাসরি সমালোচনার জবাব দেননি। তাই পোস্টগুলো আদৌ বিজ্ঞাপন নিয়ে বিতর্কের প্রতিক্রিয়া কি না, তা নিশ্চিত নয়।

তবে তার ভক্তদের অনেকেই মনে করছেন, খেলোয়াড়দের ছবি শেয়ার করার মাধ্যমে সমালোচনার পরোক্ষ জবাবই দিয়েছেন অভিনেত্রী। যদিও সিডনির পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এর আগেও একটি পোশাকের প্রচারণায় অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সিডনি সুইনি। নতুন এই বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া আলোচনা তাই ফের তাকে নিয়ে এসেছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ, কেন বললেন তানিশা

বলিউড তারকা কাজলের বোন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় মাঝেমধ্যে সমাজ ও নানা বিষয় নিয়ে নিজের মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন।

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

পর্দার রুপালি জগতের পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা

‘বিজ্ঞান আছে’ ভেবেই রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন মিথিলা!

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। পড়াশোনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে

কনা এখন ‘সুপার সিঙ্গেল’, প্রেমিক খুঁজছেন গায়িকা?

বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। তবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

বরিশালে ইলিশ সরবরাহ বেড়ে দ্বিগুণ মণে দাম কমেছে ২০ হাজার টাকা

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেশের চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু