ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

মোঃ আবু সাঈদ
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭
তানজিন তিশা। ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি এই অভিনেত্রী মন্তব্য করেছেন, দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। এ ছাড়া বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাও নিরাপদ মনে করেন না অভিনেত্রী।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিশা।

নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

তিশা আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

উল্লেখ্য, দীর্ঘদিন ছোটপর্দায় দ্যুতি ছড়ানোর পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তানজিন তিশা। বর্তমানে শাকিব খানের বিপরীতে আসন্ন ‘সোলজার’ সিনেমা মুক্তির আশায় ক্ষণ গুনছেন তিনি।

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

লাইমলাইটের তীব্র আলো থেকে কিছুটা দূরে ছায়ার আস্তরণে ঢেকে গিয়েছিলেন তিনি। সংসার, সন্তান আর মাতৃত্বের

দুর্গাপূজায় আসছে ইবনাত সালমা-আকাশ সেনের ‘বাজে ঢোল’

শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিতে আসছে নতুন উৎসবের গান ‘বাজে ঢোল’। এ সময়ের শ্রোতাপ্রিয়

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

এক সময় দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় রূপের জাদু ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয়

ফের কন্যার মা হলেন দীপিকা

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ফের কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না